Three Poems by Afroja Shome Translated by Quamrul Hassan
Rooster or Veranda or Rose
The rooster hides
The sadness of the Iranian rose
Inside the pocket of the ash-colored dress
In the past he also had to hide
The sadness of the dying rivers in the north
The humming of the Buddhist monk at the Shalban monastery
The sunrise lost at the gate of the Egarosindur fort
In that chest
He had also hidden the story of a small veranda
Who tried to follow the sound of the airplanes
That took flight just before dawn every day
But could never find its destination
Regardless
The rooster hides his coverless eyes
Beneath the tongue like chewing gum
He buries the five fingers of the right hand
Deep inside the chest
And out in the sky sprays like water
The sadness of the blood rose
মোরগ বা বারান্দা অথবা গোলাপ
ছাই রঙা জামার পকেটে মোরগটি
ভাঁজ করে লুকিয়ে ফেললো
ইরানী গোলাপের বিষণ্ণতা
এর আগে তাকে লুকোতে হয়েছে
দক্ষিণে মরে যাওয়া নদীদের শোক
শালবন বিহারে বৌদ্ধভিক্ষুর হামিং
এগারসিন্ধুর দুর্গের ফটকে হারিয়ে যাওয়া সুর্যোদয়
এমন একফালি বারান্দার গল্পও
সে সিন্দুকে লুকিয়ে রেখেছিল
যে কিনা প্রতিদিন শেষ রাতে উড়ে যাওয়া
বিমানের শব্দের পিছু পিছু ছুটে গিয়েও
কোনো দিন গন্তব্য খুঁজে পায়নি।
যাই হোক, মোরগটি জিহ্বার নিচে চুইংগামের মতো
সুকৌশলে লুকিয়ে রাখে বর্ষাতিহীন চোখ
বুকের ভেতর ডান হাতের পাঁচটি আঙুল ডুবিয়ে
রক্ত গোলাপের বিষণ্ণতা
জলের মতো ছিটিয়ে দেয় আকাশ অভিমুখে—
Brown Illness
Breaking the circle
A Spanish ox becomes an Arabian horse in its galloping run
The burden of the owner's bag of coins
Or the sweet aroma of his wife's thigh joints
Both he brushes aside as he gallops against the wind
His mane flying in the arduous air
I hear he is crossing the Sahara now
But I could not know what season it’s there
But on this cloudy cloudy noon
I have saved some money in the corner of my wallet
To go see the doctor in the evening
After I grab the reports from the medical center
And I am thinking it's good that last night's incident happened
A fairy from Sindbad gifted me
A floating carpet that has its brain
It understands what I want
Even before I need to move my fingers
Let me go speak to the doctor regarding the reports
And then I might go to the Sahara
I wonder if the horse is still alive
বাদামি অসুখ
বৃত্ত ভেঙে একটি স্পেনীয় ষাঁড়
ক্রুদ্ধ দৌড়াতে দৌড়াতে হয়ে গেলো আরবী ঘোড়া
মনিবের দিনারের বোঝা কিংবা মালকীনের
উরুসন্ধির ঘ্রাণের মুগ্ধতা লালার সাথে ঝেড়ে ফেলে
তীব্র কেশর উড়িয়ে ক্ষীপ্র ছুটে আসছে সে
দুরূহ বাতাসের বিপরীতে—
শুনলাম, সে এখন সাহারা পেরোচ্ছে
ওই এলাকায় এখন কোন ঋতু চলছে জানা গেলো না-
তবে আষাঢ়ের এই প্রথমভাগে মেঘলা মেঘলা দুপুরে
মানিব্যাগে যত্ন করে তুলে রাখছি একটা নির্দিষ্ট
অঙ্কের নির্ধারিত টাকা— বিকেলে মেডিকেল
রিপোর্ট নিয়ে সন্ধ্যায় ডাক্তারের কাছে যাবো—
আর ভাবছি কাল রাতের ঘটনাটা ভালোই হলো
সিন্দাবাদের এক পরী এসে দিয়ে গেছে
ব্রেনওয়ালা এমন এক উড়ন্ত গালিচা
অঙ্গুলি হেলনেই যে বুঝে নেয় নির্দেশনা—
যাই, ডাক্তারকে রিপোর্টগুলো দেখিয়ে
একটু সাহারার দিকে যাবো—
ঘোড়াটা কি বেঁচে আছে?
Border
A dove is singing
At the cemetery
To her
The home of a man and that of a corpse
Are the same
The aroma of butterfly ginger lilies fills the air
The graves are as calm as those songs
The flower doesn't know
The difference between
The home of a man and that of a corpse
Their address or location
Only we humans
Carry in our heart
Things like latitude and longitude
In the name of living this life
We indulge in wars
And we just raise more walls
And borders.
সীমারেখা
ঘুঘু ডাকছে গোরস্থানে,
ঘুঘুর কাছে জীবিত ও মৃতের বাড়ির
সীমারেখা নাই।
দোলনচাপার ঘ্রাণ ছুটেছে
কবরগুলো গানের মত শান্ত;
ফুলের কাছে জীবিত বা মৃতের বাড়ির
দাগ, খতিয়ান নাই।
দাগ খতিয়ান বুকের মধ্যে
আমরা বয়ে চলি;
বাঁচার নামে অনেক বিভেদ,
সীমারেখা, দেয়াল শুধু তুলি।
Afroja Shoma is a poet, essayist, journalist and academic from Dhaka, Bangladesh. An Assistant Professor of Journalism and Media Studies at the American International University – Bangladesh (AIUB), she previously worked for BBC Bangla and Deutsche Welle. She has five books of poetry to her credit and has won numerous literary awards for her work.
Quamrul Hassan is an MFA Candidate at the University of Arkansas’s Program in Creative Writing and Translation. His poems and translations have been published or are forthcoming in Agni, Copper Nickel, Columbia Journal, Mantis, Hayden’s Ferry Review, Cambridge Review of Books, The Queens Review, The Malahat Review, World Literature Today, The Los Angeles Review, Harf, Moon City Review, Tupelo Quarterly, The Lincoln Review, Slant Poetry, The Third Wheel, The Bombay Literary Magazine, Usawa Literary Review, Prachya Review, and Star Literature Review. He is also the author of the haiku collections Spring Moon (2011) and Hyaku Haiku (2016). His haiku and tanka have appeared in Asahi Shimbun, Mainichi, Frogpond, Modern Haiku, The Heron’s Nest, Blithe Spirit, Laurels, Failed Haiku, Ribbons, and Wales Haiku Journal.
30 June 2026
Leave a Reply